মালদা

ঠিকঠাক ট্রাফিক ব্যাবস্থা না থাকায় দুর্ঘটনা, ক্ষোভে পথ অবরোধ করে এলাকাবাসীরা

পুরাতন মালদা মুচিয়া অঞ্চল মহামায়া মন্দিরের কাছে ছটপুর গ্রামবাসীরা মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। কারণ, তাদের গ্রামের এক যুবক সুজন চৌধুরী (২৫)। সে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় ওই এলাকায় একটি মিনি বাস তাকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় গুরুত্বর আহত হয় ওই যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মিনি বাসের চালক। 

        এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকায় প্রায় দিন এমন দুর্ঘটনা ঘটে থাকে। বার বার জানানো হলেও এখানে দেওয়া হয়নি কোন ট্রাফিক ব্যাবস্থা। ফলে প্রায় দিন এমন দুর্ঘটনার সন্মুখিন হতে হয় বহু মানুষকে। তাই তারা পথ অবরোধ করে আজ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে তাদের আশ্বাস দিলে তারা পথ অবরোধ তুলে নেয়।